এইমাত্র
  • ৫ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১০ হাজার ৯০৬ টাকা
  • শার্শায় বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান
  • নারায়ণগঞ্জ–৩ আসনে প্রার্থী পরিবর্তনের পর দাড়িপাল্লার প্রচার শুরু
  • কিশোরগঞ্জ–২ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা তৃণমূলের
  • ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
  • একই পদে একই কাজ, ভিন্ন নীতি কেন—ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা
  • ত্রিশালে লিটনের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি
  • গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নির্বাচনে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে: সেনাপ্রধান
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পঞ্চগড়ে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

    পঞ্চগড়ে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    অভিযুক্ত ব্যক্তির নাম আসসাদ আলী। তিনি দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি পামুলী ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্বে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    ঘটনাটি ঘটে রবিবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে। দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভায় আসসাদ আলীকে বক্তব্য দিতে দেখা যায়। সভাটির আয়োজন করে পামুলী ইউনিয়ন বিএনপি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আসসাদ আলী ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। বক্তব্যে তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিলে ইহকাল ও পরকালে শান্তি ও মুক্তি মিলবে।’ একই সঙ্গে তিনি দাঁড়িপাল্লা প্রতীককে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান জানান এবং ধানের শীষের প্রার্থীর বিজয় কামনা করেন।

    এদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের স্বাক্ষরিত গত ২৭ জানুয়ারির সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ তালিকায় ১৩৫ নম্বর ক্রমিকে আসসাদ আলীর নাম রয়েছে বলে জানা গেছে।

    অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আসসাদ আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি।

    তবে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘এখনো প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত হয়নি। আসসাদ আলীর নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্রাথমিক তালিকাতেও নেই।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…