এইমাত্র
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম
    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

    গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

    সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাহিদুল ইসলাম নিরব এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাহমিদ হাসান।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে এক বছর মেয়াদি এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

    ১০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম, অর্থ সম্পাদক মো. রাজিউল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মবিনুল ইসলাম রাশা, দপ্তর সম্পাদক সানজিদা খানম ঊর্মি, ক্রীড়া সম্পাদক জান্নাতুল লামিশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবাই ইসলাম চয়ন এবং কার্যনির্বাহী সদস্য শামিম রেজা ও শরীফুল ইসলাম রিফাত।

    নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি সানজিদা জান্নাত পিংকি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

    এ সময় আরও উপস্থিত ছিলেন গবিসাসের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সদস্য এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…