এইমাত্র
  • নাইজেরিয়ার এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা
  • ট্রাম্পকে হত্যাচেষ্টা, অভিযুক্ত রায়ান রাউথের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত
  • শাহজালাল বিমানবন্দর: সক্ষমতার দ্বিগুণ চাপে স্থবির যাত্রী সেবা
  • এনসিটি ইজারা ইস্যুতে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর
  • জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে : তারেক রহমান
  • তিস্তা হবে উত্তর অঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু: ডা. শফিকুর রহমান
  • বিশ্ব কাঁপছে এপস্টেইন কেলেঙ্কারিতে, দেশ কাঁদছে মোহনার যন্ত্রণায়
  • ধানের শীষে ভোট চাইলেন সাংবাদিক হত্যার প্রধান আসামি আ.লীগ নেতা বাবু চেয়ারম্যান
  • অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, যুবক আটক
  • আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, শক্তি জানান দিতে প্রস্তুত জামায়াত
  • আজ বুধবার, ২১ মাঘ, ১৪৩২ | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    অবৈধ বালু উত্তোলন বন্ধে চৌহালীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

    অবৈধ বালু উত্তোলন বন্ধে চৌহালীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

    মো. রোকনুজ্জামান রকু, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

    যমুনা নদীর সরকারি জমিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সিরাজগঞ্জের চৌহালীতে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চৌহালী উপজেলার আঞ্চলিক সড়ক ও ইউএনওর কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    মানববন্ধনে বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাবেক সভাপতি ভিপি আনোয়ার হোসেন মোল্লা, সিরাজগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. ইউনুস আলী সিকদার ও চৌহালী উপজেলা জামাতের আমির আবু সাইদ মো. ছালেহ্সহ অনেকেই। 

    স্থানীয় বিক্ষোভকারীরা চৌহালী নৌ পুলিশ ফাঁড়ি আইসিসহ পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তুলে। চৌহালী নৌকাঘাটের মাঝি ও মুদিদোকানী মোশাররফ হোসেন বলেন চৌহালী নৌ পুলিশের কাজ কি? এদের কোন সহযোগিতা পাচ্ছিনা বরং তারা আমাদের সাথে দুর্ব্যবহার করছে। বিক্ষোভকারীরা দ্রুত অবৈধ বালুবন্ধে কার্যকর ভূমিকা চায় উপজেলা প্রশাসনের।

    এসব অভিযোগ অস্বীকার করে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির আইসি মো. ফিরোজ আহমেদ বলেন, যদি বৈধ বালু যমুনা নদী দিয়ে যায় আমরা কি করবো। আমরা আজ থেকে কঠোর হচ্ছি। 

    এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এইচ.এম খোদাদাদ হোসেন অবৈধ বালু বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…