এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেঘনায় ফিটনেসবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

    মেঘনায় ফিটনেসবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলায় ফিটনেসবিহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। 

    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মানিকারচর ও টিএনটি মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মেঘনা উপজেলা ক্যাম্পের সেনাবাহিনী সহায়তা প্রদান করে।

    অভিযান সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারার অধীনে তিনটি মামলায় তিনজনকে অর্থদণ্ড দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র বা বৈধ লাইসেন্স না থাকার অভিযোগ ছিল। মামলার শুনানি শেষে অভিযুক্তদের মোট ১,৪০০ টাকা জরিমানা করা হয়।

    অভিযান শেষে অমৃতা শারলীন রাজ্জাক বলেন, “সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জননিরাপত্তা রক্ষার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া মানিকারচর বাজারে ফুটপাত দখল করে থাকা দোকানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় কেউ ফুটপাতে দোকান রাখলে আইনানুগ ব্যবস্থা ও জরিমানা করা হবে।”

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…