এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শাহজাদপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

    শাহজাদপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ভেড়াকোলা বিলের মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। এ সময় মরদেহটি দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় করেন।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভেড়াকোলা গ্রামের বড়বাড়ি নামক স্থানের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে শাহজাদপুর থানায় খবর দেওয়া হলে উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এলাকাবাসী ও পুলিশ জানায়, মরদেহটি আনুমানিক ৮-১০ দিন আগের হতে পারে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে এখানে মাছ ধরতে এসে তাঁর মৃত্যু হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরনে হলুদ-সাদা রঙের গেঞ্জি ও লুঙ্গি ছিল।

    শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মো. ইমদাদুল হক বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পানিতে নেমে মরদেহটি পর্যবেক্ষণ করে সতর্কতার সাথে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।"

    শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় শনাক্তের সর্বোচ্চ চেষ্টা চলছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…