এইমাত্র
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    গজারিয়ার মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার।

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

    গজারিয়ার মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার।

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

    মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

    বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রাম সংলগ্ন আব্দুল মোনায়েম অটো ব্রিকস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ এ তথ্য জানান। তিনি আরও জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামে ঘটনাস্থলে পৌঁছায়। আব্দুল মোনায়েম অটো ব্রিকস সংলগ্ন মেঘনা নদীর তীরে মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

    প্রাথমিকভাবে মরদেহটি পরীক্ষা করে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর বলে ধারণা করা হচ্ছে। শরীরের কোথাও দৃশ্যমান আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…