এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভৈরবে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু, দুই পা বিচ্ছিন্ন

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

    ভৈরবে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু, দুই পা বিচ্ছিন্ন

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। 

    বুধবার(৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

    ভৈরব রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, আজ সকালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি থানায় নিয়ে আসে। নিহতের পরনে একটি বেগুনি রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল।

    ঘটনার পর জেলা পিবিআইকে খবর দেওয়া হলেও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা নিহতের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়।

    ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইয়িদ আহম্মেদ বলেন, “ভোর ৬টার পর তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মৃত্যু হয়। আমরা মরদেহ উদ্ধার করেছি। পিবিআই পরিচয় শনাক্তে ব্যর্থ হওয়ায় আমরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে তাঁর পরিচয় জানার চেষ্টা করছি।”

    এই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…