এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেঘনায় গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

    মেঘনায় গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

    মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলায় সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 

    বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন্দর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

    জানা গেছে, হোমনা থানা এলাকা থেকে পুলিশ একটি সন্দেহভাজন গাড়ি ধাওয়া করলে সেটি মেঘনা উপজেলায় প্রবেশ করে। পাড়ারবন্দর এলাকায় সেনাবাহিনীর চেকপোস্ট দেখে গাড়িটি থামিয়ে চালক ও মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে সেনাবাহিনী গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করে। জব্দকৃত গাঁজা ও প্রাইভেটকারটি আইনি প্রক্রিয়ার জন্য হোমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    মেঘনা সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, “আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছি। এই রুটটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ায় আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অবস্থান কঠোর থাকবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…