এইমাত্র
  • এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ
  • দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের টানা ছুটি
  • দাঁড়িপাল্লা বাতিল মার্কা, এখন আর কেউ ব্যবহার করতে চায় না: টুকু
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    জাহানারার চার অভিযোগের দুটির সত্যতা পেয়েছে কমিটি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

    জাহানারার চার অভিযোগের দুটির সত্যতা পেয়েছে কমিটি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

    বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

    আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাহানারার আনা চার অভিযোগের মধ্যে দুটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

    তদন্ত প্রতিবেদনের উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঞ্জুরুলের কিছু আচরণ পেশাদারি মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ছিল।

    তার কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকার আওতায় অসদাচরণ ও হয়রানির পর্যায়ে পড়ে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। অবশ্য মঞ্জুরুলের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরের ৩০ জুন।

    জাহানারার অভিযোগের ভিত্তিতে বিসিবি গত বছরের নভেম্বরে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে, যেন বিষয়টি সুষ্ঠু, স্বচ্ছ এবং দায়িত্বশীলভাবে সমাধান করা যায়।

    বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়। কমিটির বাকি চার সদস্য ছিলেন অধ্যাপক ড. নাইমা হক (বর্তমানে বাংলাদেশ আইন কমিশনের সদস্য), ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারপারসন রুবাবা দৌলা।

    প্রতিবেদনটি গত ৩১ জানুয়ারিতে সম্পন্ন হয় এবং আনুষ্ঠানিকভাবে ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে হস্তান্তর করা হয়।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…