এইমাত্র
  • এবার বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ
  • স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা অবহেলার শিকার, ইসির উদাসীনতায় হতাশ ইওএস
  • ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
  • দিনাজপুরের লিচু, আম ও কাঠারিভোগ চাল বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের
  • বরিশালের অধিকাংশ মানুষ জানেন না গণভোটের হ্যাঁ-না ভোট কী
  • দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর
  • মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
  • মাগুরায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
  • কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
  • বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউএইচও
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক, আহত অর্ধশত

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

    দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক, আহত অর্ধশত

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম

    দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত নথ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে কর্মরত নারী শ্রমিকদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ১৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

    দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া শ্রমিকরা হলেন— রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫), লাবনী আক্তার (১৯), রূপা খাতুন (১৮), কৌশী রায় (১৫) ও জাহানারা খাতুন (২১)।

    জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার বনকালি গ্রামে কয়েক বছর আগে গড়ে ওঠে এই চীনা কোম্পানিটি। এতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরীর কর্মসংস্থান হয়েছে। বুধবার সকালে হঠাৎ করে কারখানার ভেতরে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। এ সময় আতঙ্কজনিত কারণে অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

    পরে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ ১৪ জন শ্রমিককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    এ বিষয়ে কোম্পানির কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

    দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

    দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম জানান, তিনি রোগীদের সঙ্গে কথা বলেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, হঠাৎ এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টসহ শারীরিক অসুস্থতা দেখা দেয়। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…