এইমাত্র
  • আর কাউকে লুটপাট করতে দেবো না: ডা. শফিকুর রহমান
  • চট্টগ্রামের ১৬ আসনে ১১৫ প্রার্থীর মধ্যে ৪৮ জনই ব্যবসায়ী
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিএনপির জনসভায় ‘খুদে খালেদা জিয়া’ নজর কাড়ল ৯ বছরের আয়শা

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

    বিএনপির জনসভায় ‘খুদে খালেদা জিয়া’ নজর কাড়ল ৯ বছরের আয়শা

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

    ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্বাচনী জনসভায় এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত এক কিশোরীর উপস্থিতি জনসভায় বাড়তি উন্মাদনা তৈরি করে।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদলে সেজে মঞ্চে উপস্থিত হয় ৯ বছর বয়সী আয়শা আকন। তার উপস্থিতি মুহূর্তেই উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

    আয়শা আকন ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের (U-Lab) তৃতীয় শ্রেণির ছাত্রী। সে কলাপাড়ার ধুলাসার এলাকার বাসিন্দা করিম আকনের মেয়ে।

    মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে আয়শা আকন বলে, “আমি খালেদা জিয়াকে অনেক ভালোবাসি। তিনি দেশের মানুষের জন্য অনেক কষ্ট করেছেন। আমি চাই আমার দেশ ভালো থাকুক, মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে।” তার কণ্ঠে এমন সাহসী বক্তব্য শুনে উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়ে।

    আয়শার বাবা করিম আকন বলেন, “আমার মেয়ে ছোট হলেও সে দেশ ও গণতন্ত্র সম্পর্কে সচেতন। খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েই সে আজ এই সাজে এসেছে। আমরা চাই আমাদের সন্তানেরা স্বাধীনভাবে মত প্রকাশ করুক।” তিনি আরও উল্লেখ করেন, এই উদ্যোগের পেছনে কোনো চাপ নেই, এটি সম্পূর্ণ আয়শার নিজের আগ্রহে হয়েছে।

    জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “আজকের এই শিশুর উপস্থিতি প্রমাণ করে—বিএনপির রাজনীতি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। শিশুরাও আজ সেই প্রতীকে অনুপ্রাণিত হচ্ছে। এই প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জরুরি।”

    জনসভা শেষে আয়শা আকনের সঙ্গে ছবি তুলতে ভিড় করেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই ‘খুদে খালেদা জিয়া’র ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…