এইমাত্র
  • আর কাউকে লুটপাট করতে দেবো না: ডা. শফিকুর রহমান
  • চট্টগ্রামের ১৬ আসনে ১১৫ প্রার্থীর মধ্যে ৪৮ জনই ব্যবসায়ী
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভৈরবে কলেজ শিক্ষার্থী আবুসুফিয়ান হত্যায় জড়িত মিরাজ ৩ দিনের রিমান্ডে

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

    ভৈরবে কলেজ শিক্ষার্থী আবুসুফিয়ান হত্যায় জড়িত মিরাজ ৩ দিনের রিমান্ডে

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের হাতে নিহত কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ানের মূল হত্যাকারী মিরাজকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। 

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও আরএনবির (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) কড়া প্রহরায় আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

    এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন শিশুসহ ৩ জন কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

    মামলার বিবরণে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাত ১টায় ভৈরব আউটার সিগন্যাল এলাকা থেকে ঢাকা পল্লবী কলেজের শিক্ষার্থী আবু সুফিয়ানের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। ছিনতাইকারীরা তাকে হত্যা করার পর মরদেহটি রেললাইনে ফেলে যায়, যাতে বিষয়টি ‘ট্রেন দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়া যায়। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    মামলা দায়েরের পর ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে বিশেষ অভিযানে নামে পুলিশ। এ সময় ১৪টি মামলার পলাতক আসামি ও চিহ্নিত ছিনতাইকারী মিরাজ ও ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোবাইল ফোন উদ্ধার এবং জড়িত থাকার অভিযোগে আরও ৬ জনকে আটক করা হয়।

    রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহমেদ জানান, আটক মিরাজ একাই তিনটি ছিনতাইকারী দলের নেতৃত্ব দিয়ে থাকে। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের ধরতেও পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…