এইমাত্র
  • আর কাউকে লুটপাট করতে দেবো না: ডা. শফিকুর রহমান
  • চট্টগ্রামের ১৬ আসনে ১১৫ প্রার্থীর মধ্যে ৪৮ জনই ব্যবসায়ী
  • বিশ্ববাজারে ফের দাম কমলো স্বর্ণ ও রুপার
  • জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ
  • টেকনাফে ধানের শীষের প্রচারণা গাড়িতে গুলি, শিশুসহ আহত ৫
  • রিজার্ভ শক্তিশালী করতে ১৯.৬৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের আগে সুসংবাদ পেলেন মাদ্রাসা শিক্ষকরা
  • যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা
  • অবশেষে নতুন সংসদ সদস্যদের শপথ ইস্যুতে সিদ্ধান্ত জানাল ইসি
  • প্রতিরক্ষা খাতে সৌদি-তুরস্কের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    প্রায় দুই দশক পর আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

    প্রায় দুই দশক পর আগামীকাল বিরামপুরে আসছেন তারেক রহমান

    মো. নূর ইসলাম, দিনাজপুর (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

    প্রায় দুই দশক পর আগামীকাল দিনাজপুরের বিরামপুরে আসছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই বহুল প্রত্যাশিত আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রস্তুত করা হচ্ছে জনসভাস্থল। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল উদ্দীপনা।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন।

    ডা. জাহিদ হোসেন জানান, আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনি জনসভায় অংশ নিতে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আসবেন তারেক রহমান। জনসভা সফল করতে মঞ্চ নির্মাণ, শব্দব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ পুরোদমে চলছে।

    এ বিষয়ে ডা. জাহিদ হোসেন বলেন, “দীর্ঘদিন পর তারেক রহমান দিনাজপুরে আসছেন। তাঁর জনসভা সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমানের এই সফর আমাদের আরও উজ্জীবিত করবে এবং উত্তরবঙ্গের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…