এইমাত্র
  • এবার সারাদেশে ভোটের চিত্র একরকম, গোপালগঞ্জে অন্যরকম
  • যশোর- ১ আসনে বিপুল উৎসাহে ভোট গ্রহন চলছে
  • যেকোনো মূল্যে ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ
  • পাকুন্দিয়ায় মোনাজাতের মাধ্যমে ভোট প্রদান শুরু করলেন ভোটাররা
  • এবার ফেসবুক লাইভে এসে ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম
  • বাবার কবর জিয়ারত শেষে ভোট দিলেন মির্জা ফখরুল
  • বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান
  • মাদাগাস্কারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বন্দরনগরী, নিহত অন্তত ৩১
  • কুমিল্লায় ভোটগ্রহণ শুরু, ভোটারদের লম্বা লাইন
  • ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নওগাঁয় ভোট গ্রহণ শুরু
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে ফেনীতে বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ এএম

    ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে ফেনীতে বিএনপি-জামায়াতের ১৬ কর্মী আটক

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ এএম

    ফেনীর ছাগলনাইয়ায় জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


    বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।


    বিষয়টি নিশ্চিত করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা।


    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সন্ধ্যার দিকে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতাকর্মী জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তাদের আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ। এ সময় বেআইনিভাবে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগে ১৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। আটকদের মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াতে ইসলামীর ৯ জন রয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


    ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা বলেন, ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশের দায়ে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১৩ জনকে জরিমানা করা হয়েছে। অন্য তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।


    এবি 


    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…