এইমাত্র
  • ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর
  • বাউফলে ৫৮ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে
  • ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান
  • ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীর কারাদণ্ড
  • পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় যুবকের কারাদণ্ড
  • কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
  • শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
  • দুপুরের পর ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ: ইসি সচিব
  • নওগাঁর ছয়টি আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
  • নির্বাচন অবাধ ও উৎসবমুখর: আইআরআই পর্যবেক্ষক
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    ভোট দিলেন ৩ কন্যা, নতুন সরকারের কাছে যে প্রত্যাশা ববিতার

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

    ভোট দিলেন ৩ কন্যা, নতুন সরকারের কাছে যে প্রত্যাশা ববিতার

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
    ছবি: সংগৃহীত

    নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশ সারা দেশে ভোটগ্রহণ চলছে। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।

    আজ দুপুরে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ‘তিন কন্যা’ অভিনেত্রী তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। গাড়ি থেকে নেমে হাস্যোজ্জ্বল মুখে ছবির জন্য পোজ দেন তারা।

    নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে ববিতা বলেন, ‘দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে। শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে- এটাই চাই।’

    এদিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন।

    তিনি বলেন, এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য আমরা পেয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে। 

    সচিব আরও জানান, কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…