এইমাত্র
  • ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর
  • বাউফলে ৫৮ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে
  • ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান
  • ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীর কারাদণ্ড
  • পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় যুবকের কারাদণ্ড
  • কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
  • শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
  • দুপুরের পর ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ: ইসি সচিব
  • নওগাঁর ছয়টি আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
  • নির্বাচন অবাধ ও উৎসবমুখর: আইআরআই পর্যবেক্ষক
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আনোয়ারায় বৈরাগে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৬

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

    আনোয়ারায় বৈরাগে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৬

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

    চট্টগ্রামের আনোয়ারায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পোলিং এজেন্ট বলে জানা গেছে।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুয়াপঞ্চক গ্রামের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের আশপাশে এ ঘটনা ঘটে।


    স্থানীয় সূত্র জানায়, আহতরা ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থক। আহত ব্যক্তিরা হলেন শাহাদাত হুজুর (৪৫), মুনতাসির (২২), একরাম (২৫) ও আরিফ (৩১)। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজন হলেন পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলাম। গুরুতর আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


    আহত মো. একরাম বলেন, ‘আমি কেন এখানে এসেছি, এই কথা বলে আমাকে পায়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এখন ঠিকমতো হাঁটতেও পারছি না। হামলাকারীরা সবাই বহিরাগত ছিল।’


    এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ বলেন, ‘আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত করতে গিয়ে জামায়াত ও সুন্নী জোটের প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি অনিচ্ছাকৃত।’


    তবে স্থানীয় কয়েকজনের দাবি, বাইরে থেকে লোক এনে ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্রের আশপাশে ছিলেন না।


    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।


    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘ভোটকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্বের মধ্যেই ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অবস্থান করছেন।’



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…