এইমাত্র
  • ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর
  • বাউফলে ৫৮ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে
  • ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান
  • ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীর কারাদণ্ড
  • পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় যুবকের কারাদণ্ড
  • কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
  • শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
  • দুপুরের পর ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ: ইসি সচিব
  • নওগাঁর ছয়টি আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
  • নির্বাচন অবাধ ও উৎসবমুখর: আইআরআই পর্যবেক্ষক
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

    ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

    ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখার প্রায় ২ ঘন্টা পর পূনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর পৌনে ২টার দিকে পূনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে।


    কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল সন্ত্রাসী কায়দায় বোমা ফুটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তাদের প্রতিহত করলে তারা ৫৬ টি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা আরও ৭৬ টি ব্যালট পেপার নষ্ট করে ফেলে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এবং প্রায় ২ঘন্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। 


    এদিকে এঘটনার পর কেন্দ্রটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহনের বিষয়টি মাইকিং করে ভোটারদের জানানো হচ্ছে। 


    ভোলা সহকারী রির্টানিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, কেন্দ্রটিতে একদল লোক ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। সেখানে লাঠি হাতে পুলিশ একজন আটক করেছে। বর্তমানে কঠোর নিরাপত্তায় পূনরায় ভোটগ্রহণ চলছে। সেখানে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…