এইমাত্র
  • নির্বাচন অবাধ ও উৎসবমুখর: আইআরআই পর্যবেক্ষক
  • শেষ হলো ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!

    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম
    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

    ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!

    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

    ভোলার চরফ্যাশন উপজেলায় একটি ভোটকেন্দ্রের নির্ধারিত কক্ষ থেকে নির্বাচনী সিল উধাও হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে ভোটার ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রিসাইডিং কর্মকর্তা বলেছেন, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে জানতেন না।


    স্থানীয় সূত্রে জানা গেছে, আহাম্মদপুর ইউনিয়নের আহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের ১২৮ নম্বর কেন্দ্রের ৭ নম্বর পুরুষ কক্ষ থেকে ব্যালটে ব্যবহারের জন্য সংরক্ষিত একটি সিল উধাও হয়ে যায়।


    ওই কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আতিকুর রহমান বলেন, “ভোটারদের ব্যালটে ব্যবহারের জন্য আমাদের কক্ষে দুটি সিল দেওয়া হয়েছিল। তবে কোন ভোটার সিলটি নিয়েছে, তা শনাক্ত করতে পারিনি।”


    অন্যদিকে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক মো. রোকনুজ্জামান বলেন, “এ বিষয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আমাকে অবগত করেননি। সিলটি হারিয়ে গেছে, এখন কিছু করার নেই।”


    ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, নির্বাচন চলাকালে এ ধরনের ঘটনা উদ্বেগজনক এবং এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হতে পারে।


    স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই আশঙ্কা করছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।


    এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…