এইমাত্র
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    ভোট আমার নাগরিক অধিকার: তামিম

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

    ভোট আমার নাগরিক অধিকার: তামিম

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকে স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে যাচ্ছেন সকলে। সবার চোখে-মুখে উচ্ছ্বাস ছিল দেখার মতো৷  জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও এদিন সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

    তামিম চট্টগ্রাম ৯ আসনের ভোটার। ভোট  দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কালি যুক্ত আঙুল প্রদর্শন করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হাসিমুখে  ছবিও তুলতে দেখা গেছে। 

    শহীদ সাইফুদ্দিন খালেদ রোডে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দেওয়ার পর তামিম ফেসবুকে লিখেছেন, ‘ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন।’

    এরপরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ দিয়ে তামিম লিখেছেন, ‘সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।’

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…