এইমাত্র
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় ভোটারদের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

    ভোলায় ভোটারদের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম

    ভোলার বোরহানউদ্দিনের আব্দুল জাব্বার কলেজ কেন্দ্র থেকে আব্দুল হালিম নামের একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওই কলেজের পুরুষ কেন্দ্রের ১ নম্বর বুথ থেকে তাকে আটক করা হয়।



    কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. জুয়েল রানা জানান, সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল হালিম একজন ভোটারকে একত্রে প্রার্থীদের দুইটি ব্যালট পেপার দেওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া ভোটকক্ষে মোবাইল নিয়ে প্রবেশ করে ছবি তোলার সময় এক ভোটারকে আটক করা হয়েছে।


    ভোলা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানান, ভোটারদের অভিযোগের ভিত্তিতে আব্দুল হালিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে সেখানে অন্য একজনকে স্থলাভিষিক্ত করা হয়েছে।




    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…