ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকালেই ভোট প্রদান করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আমান উল্লাহ আমান।
এ সময় তাঁর সঙ্গে ভোট প্রদান করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
ভোট প্রদান শেষে জনাব আমান উল্লাহ আমান উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।এখনো পর্যন্ত কোনো কথা হতে ঘটনা ঘটেনি
এসআর