এইমাত্র
  • নির্বাচন অবাধ ও উৎসবমুখর: আইআরআই পর্যবেক্ষক
  • শেষ হলো ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

    হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

    শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

    নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিবি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। 


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সংগ্রহের সময় তিনি হামলার শিকার হন। এসময় মিরাজের সাথে থাকা মোটরসাইকেল চালক সাকিবও আহত হয়েছেন।


    স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক মিরাজ উদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেখানে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার 'পিচ্চি আজাদ'-এর অনুসারী। অভিযোগ রয়েছে যে, এই আজাদ ও তার দলবল বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম দ্বারা পুনর্বাসিত হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।


    হামলায় সাংবাদিক মিরাজ উদ্দিনের শরীরের বিভিন্ন অংশে রামদার কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা বাইক চালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন।


    হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, "আমি বিষয়টি কিছুক্ষণ আগে শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…