ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের তারাগঞ্জ উপজেলার ৪৩টি ভোটকেন্দ্রে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত গড়ে ৫৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ভোট গ্রহণের এ তথ্য নিশ্চিত করেছেন দায়িত্বরত কর্মকর্তারা।
উপজেলার ৫টি ইউনিয়নের সবকটি কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
পিএম