এইমাত্র
  • ১৭ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বসিত ৭০ বছরের সুফিয়া
  • ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুরুল হক নুর
  • বাউফলে ৫৮ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে
  • ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেব : তারেক রহমান
  • ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীর কারাদণ্ড
  • পাকুন্দিয়ায় জাল ভোট দিতে আসায় যুবকের কারাদণ্ড
  • কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবিতে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
  • শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
  • দুপুরের পর ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ: ইসি সচিব
  • নওগাঁর ছয়টি আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ১৭ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বসিত ৭০ বছরের সুফিয়া

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

    ১৭ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বসিত ৭০ বছরের সুফিয়া

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

    বয়সের ভারে নুয়ে গেছে শরীর। তার মধ্যে বার্ধক্য জনিত কারণে শরীরে বাসা বেধেছে বিভিন্ন ধরনের রোগ। সত্তরের অধিক বয়স। দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তিনি। ছেলের কাঁধে ভর করে এলেন ভোটকেন্দ্রে। দিলেন পছন্দের প্রার্থীকে ভোট। তাতে আনন্দের সীমা নেই ৭০ বছরের বৃদ্ধা সুফিয়া বেগমের। 


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চট্টগ্রাম -৪ আসনের সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী বিজয় স্বরণি ডিগ্রি কলেজের ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে বহির হওয়ার সময় উচ্ছ্বাসিত তিনি। এর আগে তিনি ২০০৮ সালে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।


    ‎সুফিয়া বেগমের ছেলে জাহেদ ইসলাম বলেন, আমার মা শারীরিকভাবে খুবই অসুস্থ হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়। বার্ধক্য জনিত কারণে শরীরে বেঁধেছে বিভিন্ন ধরনের রোগ। তারপরেও ১৭ বছর পরে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাওয়াতে চলে গেলেন ভোটকেন্দ্র। ভোট দিতে পেরে বেজায় খুশি মা।


    ‎এদিকে উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিটি কেন্দ্রে সব বয়সের নারী পুরুষ ভোটারদের ছিল দীর্ঘ লাইন।‎


    ‎চট্টগ্রাম–৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৩৮০। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৩৫২ জন, নারী ২ লাখ ১৩ হাজার ১৬ জন ও হিজড়া ১২ জন। এই আসনের ১২৪টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

    উল্লেখ্য, ‎চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে মোট প্রার্থীর সংখ্যা ৯ জন। ‎বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনোয়ার ছিদ্দিক চৌধুরী (দাঁড়িপাল্লা), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি মো. মছিউদদৌলা (কাস্তে), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোঃ সিরাজুদ্দৌলা (মোমবাতি), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) শহীদুল ইসলাম চৌধুরী (একতারা), গণসংহতি আন্দোলন জাহিদুল আলম (মাথাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের কারী দিদারুল মাওলা ( হাতপাকা ), গণঅধিকার পরিষদ এ টি এম পারভেজ (ট্রাক) ও নেজামে ইসলাম পার্টি জাকারিয়া খালেদ ( বই ) প্রতীকে নির্বাচন করছেন।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…