এইমাত্র
  • নির্বাচন অবাধ ও উৎসবমুখর: আইআরআই পর্যবেক্ষক
  • শেষ হলো ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের
  • ভোটের গোপনীয়তা ভেঙে ব্যালটের ছবি সামাজিক মাধ্যমে!
  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আইন উপদেষ্টা
  • সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
  • ভোলায় বোমা ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই, পরিস্থিতি থমথমে
  • প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা
  • ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সিল উধাও!
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আগেভাগে ফলাফল শিটে স্বাক্ষর নিয়ে প্রত্যাহার হলেন প্রিজাইডিং কর্মকর্তা

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

    আগেভাগে ফলাফল শিটে স্বাক্ষর নিয়ে প্রত্যাহার হলেন প্রিজাইডিং কর্মকর্তা

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম

    ভোট গণনা শুরুর আগেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগে চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-চন্দনাইশ) আসনের একটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষের অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করা হয়।


    প্রত্যাহার হওয়া কর্মকর্তা হলেন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফরিদুল আলম।


    চট্টগ্রাম-১৪ আসনের সহকারী রিটার্নিং অফিসার ও সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোট গণনার আগেই ফলাফল সংক্রান্ত শিটে স্বাক্ষরের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।


    তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কমিশন বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…