এইমাত্র
  • ফেনীর সব আসনেই বিএনপির প্রার্থীরা এগিয়ে
  • ঢাকা-১৩ : ৪৯ কেন্দ্রের ফলাফলে ১৭০ ভোটে পিছিয়ে মামুনুল, এগিয়ে ববি হাজ্জাজ
  • ২৩ কেন্দ্রের প্রাথমিক ফলাফল: জয়ের পথে ‘হ্যাঁ’ ভোট
  • কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমির হামজা
  • ঢাকা-১৩ : ৩৭ কেন্দ্রে ৬৭৪ ভোটে মামুনুলের চেয়ে এগিয়ে ববি হাজ্জাজ
  • ১৯ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে শামা ওবায়েদ
  • ভোলায়–১ আসনে ভোটের ফলাফলে এগিয়ে পার্থের গরুর গাড়ি প্রতীক
  • ঠাকুরগাঁও ১ আসনে ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
  • কক্সবাজারের চার আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা
  • বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ঢাকা-১৯ আসনের ৯ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

    ঢাকা-১৯ আসনের ৯ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
    সংগৃহীত ছবি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ভোট গণনা শুরু হয়েছে। এই আসনে মোট ২৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯টি কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফল পাওয়া গেছে।


    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন।


    ৯ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন বাবু ৩৭৬৯ ভোট পেয়ে বর্তমানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১ দলীয় ঐক্যজোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী দিল শানা পারুল পেয়েছেন ৩৩৪৬ ভোট।


    প্রাথমিক এই ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন বাবু তার প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪২৩ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। বাকি ২৬৬টি কেন্দ্রের ভোট গণনা শেষ হওয়ার পর চূড়ান্ত ফলাফল জানা যাবে।


    সকাল থেকেই সাভার ও আশুলিয়ার কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ সময় পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ৬০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


    নির্বাচনকে কেন্দ্র করে পুরো নির্বাচনী এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন থাকায় ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসতে পেরেছেন। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


    সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।


    নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…