এইমাত্র
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
  • কত ভোট পেলেন আমজনতার তারেক
  • মাদাগাস্কারে ‘গেজানি’র তাণ্ডবে মৃতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে
  • কক্সবাজারে ক্লিন সুইপ বিএনপির, জমজমাট লড়াই ৪ নম্বর আসনে
  • অবশেষে জন্মসনদ পেল দেশের যৌনপল্লিতে জন্ম নেওয়া ‘পরিচয়হীন’ শিশুরা
  • স্বাধীনতার ৫৪ বছর পরে কাজিপুরে বিএনপির বিজয়
  • নিখোঁজের ১৯ বছর পর হদিশ মিলেছে শিশু মেডেলিনের
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধামরাইয়ে বিএনপি প্রার্থী তমিজ উদ্দিনের বিজয়

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম
    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

    ধামরাইয়ে বিএনপি প্রার্থী তমিজ উদ্দিনের বিজয়

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম

    সংসদীয় আসন ১৯৩  তথা ঢাকা-২০ ধামরাই আসনে মোট ২ লাখ ৩৫ হাজার ৭২৩ জন ভোটার ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। এর মধ্যে বিএনপির আলহাজ্ব তমিজ উদ্দিন ধানের শীষে প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। ১ লাখ ৪ হাজার ৮৫টি ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন।


    ঢাকা-২০ধামরাইয়ে মোট ১৪৭ টি কেন্দ্রেই ধানের শীষের বিজয় হয়েছে। অপর দিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (১১ দলীয় জোটে-এনসিপির) শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট। এছাড়াও মুফতি আশরাফ আলী খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট। এ ভোটের মধ্যে ৬ হাজার ১১৭ টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।


    উল্লেখ্য, জামানত হারাতে যাচ্ছেন তিন প্রার্থী জাতীয় পার্টির আহসান খান আছু (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট। বাংলাদেশ জাসদ আরজু মিয়া মোটরগাড়ি-কার প্রতীকে পেয়েছেন ১৯৮ ভোট এবং এবি পার্টির হেলাল উদ্দিন ঈগল প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ৪৭৮ ভোট। সব মিলিয়ে আহসান খান আছু, আরজু মিয়া ও হেলাল উদ্দিন তারা ৩ জন মিলে বাতিল ভোটের চেয়েও কম সংখ্যক ভোট পেয়েছেন।


    এই আসনে ভোটের মাঠে লড়াই করেছেন মোট ৬ জন প্রার্থী। এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন। মহিলা ভাটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। হিজরা(তৃতীয় লিঙ্গ)  ভোটার ২ জন। ১৬ টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ১৪৭ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…