এইমাত্র
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস
  • মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ৮
  • উল্লাপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ
  • নীল নদে নৌকাডুবি, ২১ মরদেহ উদ্ধার
  • আজ শনিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ৩০ বছর পর বিএনপির দলীয় এমপি পেল নবীনগরবাসী

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

    ৩০ বছর পর বিএনপির দলীয় এমপি পেল নবীনগরবাসী

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

    ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান ‘ধানের শীষ’ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই বিজয়ের মাধ্যমে নবীনগরবাসী দীর্ঘ ৩০ বছর পর আবারও বিএনপির দলীয় সংসদ সদস্য পেলেন, যা নবীনগরের রাজনৈতিক ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সর্বশেষ ১৯৯৬ সালে সিদ্দিকুর রহমান বিএনপির প্রার্থী হিসেবে এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন।


    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১টায় নবীনগর উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি কেন্দ্রভিত্তিক গণনার চূড়ান্ত ফলাফল তুলে ধরেন।


    নবীনগর উপজেলার মোট ১৫৪টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী হন অ্যাডভোকেট আব্দুল মান্নান। চূড়ান্ত ফলাফলে তিনি পেয়েছেন ৮৪ হাজার ৭৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেন তাপস পেয়েছেন ৮৩ হাজার ৯৯৫ ভোট। অন্যদিকে, ১১ দলীয় জোটের প্রার্থী ‘রিকশা’ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৭৪৯ ভোট।


    অল্প ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হওয়ায় নবীনগর আসনের এই নির্বাচন ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও আলোচিত। ফলাফল ঘোষণার পর উপজেলা জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ তিন দশক পর নবীনগরে বিএনপির দলীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়া এলাকায় একটি নতুন রাজনৈতিক বার্তা বহন করছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…