এইমাত্র
  • ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন চান বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী
  • মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
  • সাইবেরিয়ায় তেলের বড় খনির সন্ধান পেয়েছে রাশিয়া
  • ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
  • তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা
  • ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস
  • মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ৮
  • উল্লাপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ
  • নীল নদে নৌকাডুবি, ২১ মরদেহ উদ্ধার
  • আজ শনিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে গভীর রাতে ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

    সিরাজগঞ্জে গভীর রাতে ফিলিং স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

    সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারবৈদ্যনাথে ‘অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে’ গভীর রাতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর থেকে পাম্পটিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন প্রায় ৫ হাজার যানবাহনের চালক।


    সরেজমিনে জানা যায়, ঘটনার সময় একদল মুখোশধারী যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাম্পে প্রবেশ করে। তারা ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সার মেশিন, জেনারেটর রুম, মেশিন রুম ও আরএমএস রুম ভাঙচুর করে। এছাড়া কাউন্টার থেকে নগদ টাকা লুট করে তারা দ্রুত পালিয়ে যায়।


    প্রতিষ্ঠানের অপারেটর ইনচার্জ শামীম হোসেন জানান, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং দেশে এসব সহজলভ্য নয়। এগুলো মেরামত বা পরিবর্তন করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। ফলে দ্রুত পাম্পটি চালু করা সম্ভব হচ্ছে না।


    সিরাজগঞ্জ জেলা অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, “ভাঙচুরের কারণে গত দুই দিন ধরে ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে। এতে সিএনজিচালিত অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ প্রায় ৫ হাজার যানবাহন গ্যাসের অভাবে চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমরা দ্রুত পাম্পটি মেরামত করে গ্যাস সরবরাহের দাবি জানাই।”


    এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…