টানা ৩৬ দিন ছুটিতে যাচ্ছে ইডেন মহিলা কলেজ। পবিত্র রমজান, দোলযাত্রা, শবেকদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ইডেন মহিলা কলেজ এর সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোর্শেদা নাজনীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) থেকে ২৫ মার্চ ২০২৬ (বুধবার) পর্যন্ত টানা ৩৬ দিন প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
এতে আরও জানানো হয়, এ সময়ের মধ্যে কলেজের অফিস, বিভাগীয় অফিসসমূহ এবং পরীক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।
এইচএ