এইমাত্র
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • সংকটাপন্ন সেন্টমার্টিনের ‘রক্ষাদেয়াল’ কেয়াবন উজাড় হচ্ছে
  • পরিবেশবিদ থেকে সংসদে ড. শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রী করার দাবি স্থানীয়দের
  • দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল
  • ভালুকায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দাপট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
  • রমজানে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত
  • উচ্ছেদ হওয়া জমিতে ফের দখল, ১৫ দপ্তরে বিআইডব্লিউটিএর চিঠি
  • ভোলায় রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ
  • দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

    ভোলায় রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

    ভোলার চরফ্যাশনে মাদক কেনার টাকা নিয়ে ছেলের সঙ্গে দ্বন্দ্বে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সম্রাটকে রাজনৈতিক প্রতিহিংসায় জড়ানো হয়েছে বলে দাবী করেছেন তিনি।


    সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা সম্রাট।


    তিনি বলেন, ‘নিহত আবদুর রহিম ভূট্রুর ছেলে আমির হোসেন সাথে স্থানীয় দুই মাদক ব্যবসায়ী মো. আমজাদ হোসেন ও বেল্লালের মাদক বিক্রির চার হাজার টাকা নিয়ে বিরোধ ছিলো। আমি তাদের মধ্যকার বিরোধ মিমাংসার চেষ্টা করেছি। কিন্তু তাদের বিরোধ নিস্পত্তিতে আমি ব্যার্থ হই। এ দ্বন্ধের জেরে গত শনিবার রাতে দুর্বৃত্তরা আমির হোসেনের বাবা আবদুর রহিমেক কুপিয়ে হত্যা করে। কিন্ত একটি মহল আমাকে রাজনৈতিকভাবে সুনাম ক্ষুন্ন করার জন্য ওই হত্যাকাণ্ডের মাস্মাটারইন্ড হিসেবে আমাকে সাংবাদিকেদের কাছে উপস্থাপন করে। এ হত্যার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় আমার প্রতিপক্ষ নিহতের পরিবারকে দিয়ে এ হত্যাকাণ্ডে আমি জড়িত বলে সংবাদকর্মীদের জানানো হয়েছে ‘ হত্যাকাণ্ডে তাকে জড়ানোর ঘটনায় নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্ত করে এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।


    নিহতের ভাই মো. মফিজ বলেন, ‘আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে সম্রাটের কোন সম্পর্ক নাই, যারা এই হত্যাকাণ্ডে জড়িত, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো। একটি মহল হত্যাকাণ্ডটিকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…