এইমাত্র
  • সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই
  • রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
  • ‘আমরা শুধু হত্যা করি না,আমরা ধর্ষণও করি’, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি
  • ভারত মহাসাগরে তেলবাহী জাহাজ দখলে নিলো মার্কিন বাহিনী
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • সংকটাপন্ন সেন্টমার্টিনের ‘রক্ষাদেয়াল’ কেয়াবন উজাড় হচ্ছে
  • পরিবেশবিদ থেকে সংসদে ড. শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রী করার দাবি স্থানীয়দের
  • দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল
  • ভালুকায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দাপট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দামুড়হুদায় মালয়েশিয়া প্রবাসীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

    দামুড়হুদায় মালয়েশিয়া প্রবাসীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

    চুয়াডাঙ্গার দামুড়হুদায় হুমায়ুন হোসেন নামের এক মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে ৫০০ রিঙ্গিত ও নগদ ২০ হাজার বাংলাদেশি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে সোমবার (১৬ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

    এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুড়ুলগাছি গ্রামে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী হুমায়ুন হোসেন কিশোরগঞ্জ জেলার শেওড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে শামীম হোসেন (২৬) ও রিন্টু (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করে।

    ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের রাজু নামের এক ব্যক্তি হুমায়ুনের সঙ্গে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। রাজু পারিবারিক সমস্যার কথা বলে হুমায়ুনের কাছ থেকে ৫১ হাজার টাকা ধার নেন। এক মাস পর টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি দীর্ঘদন ধরে টালবাহানা করছিলেন। পাওনা টাকা আদায়ের জন্য হুমায়ুন রবিবার রাজুর বাড়িতে আসেন।

    হুমায়ুন জানান, রাজুর বাড়িতে কিছুক্ষণ বসার পর রাজু তাকে বলেন তার ভাই রানা টাকা দিয়ে দেবেন। এরপর রানা তাকে একটি ঘরের ভেতর নিয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং তার কাছে থাকা ৫০০ রিঙ্গিত ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন রাজু, রানা ও তাদের সহযোগীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়।

    দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ব্যাপারে হুমায়ুন হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া কিছু রিঙ্গিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…