এইমাত্র
  • এবার রাজধানীতে জুতার কারখানায় আগুন
  • রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • শপথ অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে যা করা হচ্ছে
  • অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
  • ইন্দোনেশিয়া এপ্রিলেই গাজায় পাঠাতে পারে ১ হাজার সেনা
  • এথেন্সে ইসরায়েলি গোয়েন্দা সিরিজ ‘তেহরান’-এর নির্মাতার লাশ উদ্ধার
  • আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা
  • সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই
  • রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
  • ‘আমরা শুধু হত্যা করি না,আমরা ধর্ষণও করি’, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি
  • আজ মঙ্গলবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দিরাইয়ে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

    দিরাইয়ে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনতাই

    জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

    সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ সাজ্জাদ মিয়া (৩৫) নামে এক পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছে তাঁর স্বজন ও সহযোগীরা।


    সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।


    পুলিশ সূত্রে জানা যায়, সাজ্জাদ মিয়া একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল সোমবার দুপুরে তাঁর গ্রামের বাড়ি হোসেনপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। গ্রেপ্তারকৃত সাজ্জাদকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে তাঁর স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়া পরিহিত অবস্থায় সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে যায় তারা।


    দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…