এইমাত্র
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বপ্ন দেখিয়েছি, এবার তা বাস্তবায়ন করতে হবে: এমপি জসিম উদ্দিন আহমেদ
  • আনসার ও ভিডিপি একাডেমিতে ১২০ ফুট উচ্চতার ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন
  • শপথের পর নিজ এলাকায় ঝাড়ু হাতে এমপি শাহজাহান চৌধুরী
  • গ্রামবাসীর উদ্যোগে তাবু টানিয়ে অস্থায়ী মসজিদ, হরগজ দক্ষিণ পাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ
  • নাগরপুরে অমর একুশে পালিত, নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
  • মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে: পানিসম্পদমন্ত্রী
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

    উলিপুরে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

    কুড়িগ্রামের উলিপুরে আবুল কালাম আজাদ (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, বেকারত্বজনিত হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে পরিবারের উদ্দেশে একটি চিরকুট লিখে যান তিনি।


    শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে বেকারত্ব ও মানসিক চাপে ভুগছিলেন। কাজের চেষ্টা করেও সফল হতে না পারায় তিনি হতাশ হয়ে পড়েন। ঘটনার আগে পরিবারের উদ্দেশে একটি চিরকুট লিখে যান।


    চিরকুটে তিনি লেখেন, “প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার পেয়েছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা সুখী নও। কারণ আমি বেকার। সারাজীবন তোমাদের কাছ থেকেই খেয়েছি, কখনো তোমাদের খাওয়াতে পারিনি। আমাকে মাফ করে দিও। আমার জন্য দোয়া করো। আর আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না জন্মে—এই দোয়া করি।”


    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


    উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…