এইমাত্র
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বপ্ন দেখিয়েছি, এবার তা বাস্তবায়ন করতে হবে: এমপি জসিম উদ্দিন আহমেদ
  • আনসার ও ভিডিপি একাডেমিতে ১২০ ফুট উচ্চতার ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন
  • শপথের পর নিজ এলাকায় ঝাড়ু হাতে এমপি শাহজাহান চৌধুরী
  • গ্রামবাসীর উদ্যোগে তাবু টানিয়ে অস্থায়ী মসজিদ, হরগজ দক্ষিণ পাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ
  • নাগরপুরে অমর একুশে পালিত, নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
  • মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে: পানিসম্পদমন্ত্রী
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    বিনোদন

    ১০ কোটি চেয়ে রণবীরকে হুমকি, বাসভবনে নিরাপত্তা জোরদার

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

    ১০ কোটি চেয়ে রণবীরকে হুমকি, বাসভবনে নিরাপত্তা জোরদার

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
    ছবি: সংগৃহীত

    বলিউড তারকা রণবীর সিং-কে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে এক ভয়ঙ্কর হুমকিবার্তা। ১০ কোটি রুপি দাবি করে পাঠানো অডিও বার্তার পরই তদন্তে নামে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এরপরই বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত রণবীর ও দীপিকা পাড়ুকোন-এর বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    তদন্তে উঠে এসেছে, হুমকির নেপথ্যে রয়েছে বিষ্ণোই গ্যাং-ঘনিষ্ঠ এক অপরাধী।

    মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে ‘হ্যারি বক্সার’ নামে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। তার আসল নাম হরি চাঁদ।

    গত ১৩ ফেব্রুয়ারি রাতে রণবীরের কাছে নতুন করে একটি অডিও বার্তা পৌঁছায়, যেখানে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই বার্তার কণ্ঠস্বর বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী হ্যারি বক্সারের হতে পারে।

    পুলিশ সূত্রে জানা যায়, বিদেশে বসে ভিপিএন ব্যবহার করে আগেও এমন হুমকিমূলক বার্তা পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অবস্থান করেই সে এই কর্মকাণ্ড চালাচ্ছে।

    অডিও বার্তাটি যাচাইয়ের জন্য পাঞ্জাব ও হরিয়ানা পুলিশের কাছেও পাঠানো হয়েছিল। সেখানকার বিশ্লেষণেও একই ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত মিলেছে বলে জানা গেছে।

    তদন্তকারীরা আরো জানিয়েছেন, হুমকির নিশানায় শুধু রণবীরই নন, রয়েছেন পরিচালক রোহিত শেঠি-ও। ঘটনার পর থেকেই সংশ্লিষ্টদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    এই ঘটনায় তদন্ত এখনো চলছে। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আন্তর্জাতিক প্রক্রিয়াও শুরু করা

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…