এইমাত্র
  • ধর্মীয়-সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মেঘনায় ইজারার আড়ালে ফুটপাত বাণিজ্য, অপসারণে প্রশ্নের মুখে প্রশাসন
  • চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
  • পিরোজপুরে ভাষা শহীদদের প্রতি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বপ্ন দেখিয়েছি, এবার তা বাস্তবায়ন করতে হবে: এমপি জসিম উদ্দিন আহমেদ
  • আনসার ও ভিডিপি একাডেমিতে ১২০ ফুট উচ্চতার ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন
  • শপথের পর নিজ এলাকায় ঝাড়ু হাতে এমপি শাহজাহান চৌধুরী
  • গ্রামবাসীর উদ্যোগে তাবু টানিয়ে অস্থায়ী মসজিদ, হরগজ দক্ষিণ পাড়ায় ব্যতিক্রমী উদ্যোগ
  • নাগরপুরে অমর একুশে পালিত, নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
  • মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে: পানিসম্পদমন্ত্রী
  • আজ শনিবার, ৮ ফাল্গুন, ১৪৩২ | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা–ছেলে নিহত

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম

    চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা–ছেলে নিহত

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম

    চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের নলবিলা বিট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২) চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।

    চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন বলেন, রাতে নুরুল হোসেন মোটরসাইকেলে করে ছেলে শামীমকে নিয়ে বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। নলবিলা বিট এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন।

    তিনি আরও বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুরুল হোসেনকে মৃত ঘোষণা করেন। শামীমকে আশঙ্কাজনক অবস্থায় পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেও তার মৃত্যু হয়।

    দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…