এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    রমজানে ২ দিন রোজা রাখলেন রোনালদো

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

    রমজানে ২ দিন রোজা রাখলেন রোনালদো

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
    সংগৃহীত ছবি

    পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়নো রোনালাদো ২০২৩ সালের শুরুতে ইউরোপীয় ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটিতে যাওয়ার পর সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক জোব্বা পরতেও দেখা যায় তাকে।


    এবার রোনালদোকে নিয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন আল নাসরের সাবেক ফুটবলার শায়ে শারাহিলি।


    তার দাবি, সৌদি সংস্কৃতি ও রোজার অভিজ্ঞতা বোঝার আগ্রহ থেকে গত রমজানে টানা ২ দিন রোজা রেখেছিলেন রোনালদো।


    সম্প্রতি থমানইয়াহ স্পোর্টসের সঙ্গে আলাপকালে শারাহিলি সৌদি প্রো লিগে আরব ও বিদেশি খেলোয়াড়দের রমজানকালীন অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, আরব খেলোয়াড়দের জন্য রোজা রেখে খেলা তুলনামূলক সহজ হলেও বিদেশি খেলোয়াড়দের জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং।


    শারাহিলির ভাষায়, ‘রমজানে খেলা সহজ নয়। তবে আরব খেলোয়াড়রা এতে অভ্যস্ত। বিদেশি খেলোয়াড়দের জন্য খাবার, ঘুম ও দৈনন্দিন রুটিন ঠিক রাখা কঠিন হয়ে পড়ে।’


    এর পরই তিনি বলেন, ‘মুসলিম না হয়েও ব্যক্তিগত কৌতূহল থেকে রোনালদো গত বছর রমজানে ২দিন রোজা রাখার সিদ্ধান্ত নেন। তবে দ্রুতই তিনি বুঝতে পারেন, রোজা রেখে পেশাদার ফুটবলারের ব্যস্ত জীবন সামলানো মোটেও সহজ কাজ নয়।’


    শারাহিলি আরও বলেন, ‘কয়েকজন খেলোয়াড় মনে করেন, রোজা শরীরের জন্য উপকারী হতে পারে। তবে বিষয়টি ব্যক্তিভেদে ভিন্ন।’


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…