এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কক্সবাজারে সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম

    কক্সবাজারে সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম

    কক্সবাজারের চকরিয়ায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। 


    রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।


    নিহত শিশুটির নাম খালেদ বিন ওয়ালিদ (৮)। সে বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকার প্রবাসী আমান উল্লাহর ছেলে। শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।


    দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। আজ কুতুবদিয়া সফর শেষে বিকেলে সড়কপথে তিনি পেকুয়া থেকে চকরিয়ার বদরখালী হয়ে মহেশখালী ফিরছিলেন। এ সময় তাঁর গাড়িবহরে ৮ থেকে ১০টি গাড়ি ছিল।


    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে সংসদ সদস্যের গাড়িবহর বদরখালীর আহমদ কবিরের ঘাটা এলাকা পার হওয়ার সময় বহরের একটি গাড়ি শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে শিশুটির মা সুমাইয়া বেগম তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বদরখালী মাদ্রাসা গেট এলাকায় সড়কের মাঝখানে একটি ডাম্প ট্রাক দিয়ে সংসদ সদস্যের গাড়িবহরের কয়েকটি গাড়ি আটকে দেন। এ সময় সংসদ সদস্যকে বহনকারী গাড়িটি বদরখালী নৌ পুলিশ ফাঁড়ি পর্যন্ত চলে যায়। পরে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে আটকে পড়া অন্য গাড়িগুলো স্থানীয় কয়েকজন বিএনপি নেতার সহযোগিতায় ছাড়িয়ে নিয়ে চলে যান সংসদ সদস্য।


    এদিকে সন্ধ্যায় শিশুটির মায়ের আহাজারির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় নিথর পড়ে আছে মৃত সন্তান; মা তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বারবার ডেকে বলছেন, ‘উঠ বাবা… উঠ…।’


    এ বিষয়ে জানতে কক্সবাজার–২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।


    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, "সংসদ সদস্য মহোদয়ের গাড়িবহরের একটি গাড়ির চাপায় শিশুটি মারা গেছে। ইতিমধ্যে চাপা দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি; পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।"



    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…