এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম

    ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম


    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইইউভুক্ত সব দেশের নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছে ইরান। 


    শনিবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত ‘অবৈধ ও অযৌক্তিক’। তাদের দাবি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর অন্যতম স্তম্ভ, এবং এটিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয়া জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থি। খবর প্রেস টিভির।


    বিবৃতিতে বলা হয়, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে এবং ২০১৯ সালে ইরানি পার্লামেন্টে পাস হওয়া আইনের ধারা অনুযায়ী সরকার সমানুপাতিক আইনি ব্যবস্থা নিতে বাধ্য। ওই আইনে উল্লেখ রয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের আইআরজিসি-কে সন্ত্রাসী ঘোষণার সিদ্ধান্ত অনুসরণ বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।


    গত বৃহস্পতিবার ইইউ পররাষ্ট্র বিষয়ক পরিষদ আনুষ্ঠানিকভাবে আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করে। এর ফলে ইইউভুক্ত দেশগুলোতে আইআরজিসির সম্ভাব্য সম্পদ জব্দ এবং অর্থনৈতিক লেনদেনে নিষেধাজ্ঞা কার্যকর হবে।


    এদিকে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপের এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপমূলক নীতির’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এ ধরনের পদক্ষেপ তাদের সংকল্প দুর্বল করবে না; বরং জাতীয় ঐক্য ও দেশের নিরাপত্তা রক্ষার দৃঢ়তা আরও বাড়াবে।



    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…