এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম

    ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম

    ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র নুরুল্লাহ শাওনকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার নিজ এলাকা কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাত্র সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


    রবিবার (২২ ফেব্রুয়ারী)  দুপুর ২টার দিকে কলা মহল দরগা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কটিয়াদী সরকারি কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশ নেন।


    মানববন্ধনে বক্তব্য রাখেন কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, নিহত শাওনের চাচা সাজেদুল ইসলাম সেলিম, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম, জাতীয় নাগরিক পার্টির নেতা আবদুল্লাহ আল রোমান, ডেন্টিস্ট আফজাল হোসেন, ছাত্রনেতা রায়হানুল ইসলাম রানা, জুয়েল আহমেদ, এইচ এম বাশার, আবুল কাশেম রোকন ও শাকিল খান প্রমুখ।


    উল্লেখ্য, নিহত শাওন ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া কোনাপাড়া গ্রামের মো. শাহজাহান  মিয়ার ছেলে। গত বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে জয়নুল আবেদীন পার্ক এলাকায় ঘুরতে গিয়ে তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের চরে তার মরদেহ উদ্ধার করা হয়।


    বক্তারা বলেন, শাওনের মতো একজন সম্ভাবনাময় তরুণের নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য অপূরণীয় ক্ষতি। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…