এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ভারতে ৩২ বিশ্ববিদ্যালয়কে ভুয়া ঘোষণা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

    ভারতে ৩২ বিশ্ববিদ্যালয়কে ভুয়া ঘোষণা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতে মোট ৩২টি ভুয়া বিশ্ববিদ্যালয়ের সন্ধান পেয়েছে দেশটির ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি। এর মধ্যে রাজধানী দিল্লিতেই ১২টি রয়েছে। ইউজিসি জানায়, এই ভুয়া বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রি দেয়ার কোনো আইনি অধিকার নেই। খবর এনডিটিভির।


    ইউজিসি জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলো ইউজিসি আইনের অধীনে স্বীকৃত নয়। চাকরি বা পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে এদের দেওয়া ডিগ্রি সম্পূর্ণ অচল। গত দু’বছরে এই ভুয়া প্রতিষ্ঠানের সংখ্যা ২০ থেকে বেড়ে ৩২ হয়েছে। ১২টি রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো।


    ইউজিসির তথ্য অনুযায়ী, দিল্লিতে এক ডজনেরও বেশি এমন ভুয়া বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। এর মধ্যে উত্তর প্রদেশে ৪টি এবং অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি ও পশ্চিমবঙ্গে ২টি করে ভুয়া বিশ্ববিদ্যালয়ের সন্ধান পাওয়া গেছে।

      

    এছাড়া রাজস্থান, হরিয়ানা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশে ১টি করে ভুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে বলে জানিয়েছে ইউজিসি। এই চারটি রাজ্যেরই নাম নতুন করে যুক্ত হয়েছে এই তালিকায়।

     

    বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে শিক্ষার্থী ও অভিভাবকদের চূড়ান্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিশন। সস্তায় বা সহজে ডিগ্রি পাওয়ার লোভে পা দিলে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন যাচাই করে তবেই ভর্তির সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…