এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

    পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম
    ছবি: সংগৃহীত

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি।

    উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, উপাচার্য রবিবার সকাল ১০টায় মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন।

    এর আগে, সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।

    তিনি আরও বলেছিলেন, ‘‘এখন এই মুহূর্তে যেন কোনও শূন্যতা না হয়, ধারাবাহিকতায় যেন কোনও অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সে জন্য যদি সরকার ও অংশীজনেরা মনে করেন— আরও কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে, হঠাৎ শূন্যতা যেন না হয়, সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।’’

    এইচএ 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…