নারায়ণগঞ্জে ফাঁকা গুলি ছুঁড়ে বিকাশ কর্মীর ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের লক্ষণখোলার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশ কর্মী রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।
রনি বলেন, সকালে বাসা থেকে অফিসে যাবার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ডে আসামাত্র দুইজন দুর্বৃত্ত পথরোধ করে। একজন আমার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। এসময় আমার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিযে নেয়। পরে তারা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। যাবার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।
এসআর