এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ‎রায়পুরে ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বাজার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম

    ‎রায়পুরে ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বাজার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম

    পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীপুরের রায়পুরে ন্যায্যমূল্যে সবজি বাজার কর্মসূচি পালন করেছে রায়পুর উপজেলা ছাত্রদল।

    ‎রবিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার শহীদ ওসমান চত্বরের পাশে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বল্পমূল্যে সবজি সংগ্রহ করেন।

    ‎উপজেলা ছাত্রদলের দাবি, বাজারমূল্যের তুলনায় কম দামে টমেটো, বেগুন, আলু, পেঁয়াজ, শসাসহ বিভিন্ন সবজি বিক্রি করা হয়, যাতে নিম্নআয়ের মানুষ উপকৃত হন।

    ‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আল নোমান রিপাত, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনানসহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

    ‎এ সময় নেতারা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ কষ্টে আছেন। তাদের কষ্ট লাঘবে ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

    ‎স্থানীয় ক্রেতা জাহাঙ্গীর আলম জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে ন্যায্যমূল্যে সবজি পেয়ে তারা সন্তুষ্ট। তিনি বলেন, "আমরা ছাত্রদলকে ধন্যবাদ জানাই; এমন উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষের উপকার হবে।"

    ‎উল্লেখ্য, রমজানজুড়ে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি চালু রাখার পরিকল্পনা রয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…