এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ইমাম নিয়োগে দ্বন্দ্বে মসজিদে তালা, মুসুল্লিদের রাস্তায় নামাজ আদায়

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম
    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

    ইমাম নিয়োগে দ্বন্দ্বে মসজিদে তালা, মুসুল্লিদের রাস্তায় নামাজ আদায়

    মো. মিলন শেখ, সিরাজগঞ্জ (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

    সিরাজগঞ্জে ইমাম নিয়োগে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে মসজিদে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মুসল্লিরা বাধ্য হয়ে মসজিদের বাইরে খোলা স্থানে রাস্তায় নামাজ আদায় করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


    রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেঁচিবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। দুপুরের দিকে সদর থানা পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনসহ মসজিদ কমিটির উপস্থিতিতে তালা ভেঙে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।


    স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান ইমামের কেরাত অনেকের কাছে পছন্দ না হওয়ায় ১২ ফেব্রুয়ারির পর গ্রামের অধিকাংশ লোকজন তাকে বদলানোর দাবি জানান। গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী ওয়াক্তের নামাজ ওই ইমাম পড়াবেন এবং তারাবির নামাজ অন্য ইমাম দিয়ে পড়ানো হবে—এমন প্রস্তাব করা হয়। বিষয়টি নিয়ে আলোচনার জন্য মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম মাস্টারকে অনুরোধ করা হলেও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাতে রাজি হননি।


    প্রথম তারাবির আগের দিন সভাপতি জানান, তার কথা কেউ মানছেন না এবং কমিটির পক্ষ থেকে ওই ইমামকেই রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। তখন গ্রামবাসী নিজেরা অন্য ইমাম এনে তারাবি পড়ানোর সিদ্ধান্ত নেন। যথারীতি নতুন একজন ইমাম নিয়ে মসজিদে গেলে সভাপতির উপস্থিতিতে আলোচনার একপর্যায়ে যুবদল নেতা লিটনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ ওঠে জামায়াত সমর্থকদের বিরুদ্ধে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মারামারিও হয়। পরবর্তীতে বৈঠকের স্থান নিয়ে মতবিরোধের জেরে কোনো সমাধান আসেনি।


    শনিবার রাতে গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী অন্য একজন ইমামের ইমামতিতে মাগরিব ও এশার নামাজ পড়ানো হয়। কিন্তু আজ সকালে ফজরের নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিরা মসজিদে তালা দেখতে পান। স্থানীয়দের দাবি, জামায়াত সমর্থিত লোকজনই এই তালা মেরেছে।


    বাগবাটি ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য মোকাদ্দেস আলী অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর এককভাবে জামায়াত সমর্থকরা মসজিদ কমিটি গঠন করে এবং আব্দুল হাই নামে একজনকে ইমাম হিসেবে নিয়োগ দেয়।


    মসজিদ কমিটির সম্পাদক ও জামায়াত সমর্থক মো. রফিকুল ইসলাম বলেন, "ইমাম আব্দুল হাইয়ের নামাজ নাকি ভালো হয় না, তাই তাকে বাদ দেওয়া হয়েছে। আমাদের গ্রামে জামায়াতের কোনো নেতা নেই, আমি নিজেও কোনো পদে নেই; তবে আমরা সমর্থক। মসজিদে কে তালা দিয়েছে তা আমি বলতে পারব না।"


    এ বিষয়ে বাগবাটি ইউনিয়ন জামায়াতের আমির মো. ছানোয়ার হোসেন বলেন, "বিষয়টিকে দলীয় তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটি আসলে গ্রামের অভ্যন্তরীণ বিষয়। মসজিদে তালা দেওয়ার ঘটনা নিন্দনীয়। আমি ও বিএনপি নেতারা বসে বিষয়টি মীমাংসা করে নেব।"


    সদর থানার সহকারী উপ-পরিদর্শক শফিকুর রহমান বলেন, "ফজরের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা তালা দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির সহযোগিতায় তালা খুলে নামাজের ব্যবস্থা করি। এ ব্যাপারে সঠিক তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…