এইমাত্র
  • ঈদের আগে বগুড়া-দিনাজপুরে মিলবে ফ্যামিলি কার্ড
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত
  • ইউরোপীয় নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল ইরান
  • সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত সার্ভিস দিতে পারবে, দাবি আশরাফুলের
  • পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
  • সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
  • শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • ময়মনসিংহে শিক্ষার্থী শাওন হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
  • চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
  • আজ সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় নবজাতক ফেলে গেলেন স্বজনেরা

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

    পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় নবজাতক ফেলে গেলেন স্বজনেরা

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

    চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় সদ্য ভূমিষ্ঠ এক ছেলে নবজাতককে ফেলে রেখে গেছে স্বজনেরা। 


    রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের পাশের প্রাঙ্গণ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।


    হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও দুই নারী নবজাতকটিকে হাসপাতালের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। ধারণা করা হচ্ছে, তারাই শিশুটির স্বজন। কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তির নজরে বিষয়টি এলে তিনি নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


    প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে অবস্থার অবনতি ও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


    হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা রাব্বি বলেন, "নবজাতকের অবস্থা ভালো নয়। ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম। শিশুটির নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসা প্রয়োজন। এ কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"


    এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, এক নিঃসন্তান দম্পতি নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তারা বর্তমানে শিশুটির সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারহানুর রহমান বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।"


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…