নিজেদের ছিটমহল নাখচিভানে ড্রোন হামলা চালানোর জন্য ইরানকে অভিযুক্ত করেছে আজারবাইজান।
বৃহস্পতিবার (০৫ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে কালো ধোঁয়া উড়ছে।যা ইরানের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার পর তারা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। পাশাপাশি পালটা হামলার অধিকার রয়েছে বলে সতর্ক করেছে ইরানকে।
চলমনা সংঘাতের মধ্যে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
এমআর-২