এইমাত্র
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

    ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

    ‎লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় যুবদল নেতা ও স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন মিশোরী (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রায়পুর মেইন রোডে হান্নানের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।‎

    ‎প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়োতির ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী।‎

    ‎একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    ‎নিহত বেলাল হোসেন মিশোরী রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন।‎

    ‎বেলাল হোসেন মিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল। ঘটনার পর রায়পুর মেইন সড়কজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    ‎রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…