এইমাত্র
  • আজ-কালের মধ্যে গেজেট, ঢাকা-৮ আসনে পুনর্গণনার সুযোগ নেই : ইসি
  • নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি
  • সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের আবেগঘন সাক্ষাৎ
  • একসঙ্গে সংসদে যাচ্ছেন দুই ভাই পিন্টু-টুকু
  • ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র
  • নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
  • গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে
  • জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
  • যেসব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন
  • আজ শনিবার, ১ ফাল্গুন, ১৪৩২ | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পলাশবাড়ীতে অপহৃত স্কুল ছাত্রী তৃষ্ণাকে ফিরে পাবার আকুতি মা-বাবার

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম

    পলাশবাড়ীতে অপহৃত স্কুল ছাত্রী তৃষ্ণাকে ফিরে পাবার আকুতি মা-বাবার

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম

    গাইবান্ধার পলাশবাড়ীতে তৃষ্ণা রানী সরকার (১৬) অপহরণের প্রায় ৩ মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়েকে ফিরে পাবার আকুতি জানিয়েছেন ভূক্তভোগী অসহায় পরিবারের সদস্যরা।

    শুক্রবার (২৪ জানুৃযারি) বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়েকে ফিরে পাবার আকুতি জানান তৃষ্ণার বাবা অসীম চন্দ্র সরকার ও মা বিথি রাণী।  

    সংবাদ সম্মেলনে তারা বলেন, তাদের বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী গ্রামে। তাদের মেয়ে তৃষ্ণা রাণী স্থানীয় আমলাগাছী দবির উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। চলতি বছরের ১১ নভেম্বর সকালে বাড়ি থেকে প্রাইভেটে যাবার পথে অপহরণকারী দলের সদস্য জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মিন্টু মিয়ার ছেলে  কবির হোসেন (২৭), আব্দুল গণির ছেলে  শিহাব (২৬), খোকা মিয়ার ছেলে শাহীন মিয়া (২৬) তাদের সহায়তায় তৃষ্ণাকে অপহরণ করে নিয়ে যায়।

    পরবর্তীতে এ ঘটনায় অপহরণে জড়িত ৫ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু প্রায় ৩ মাসেও মামলার ২ নং আসামি ছাড়া কাউকে গ্রেফতার বা অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ। 

    তাদের আশঙ্কা অপহরণকারীরা তৃষ্ণা রাণীকে বিদেশে পাচার করে দিয়েছে। এমতাবস্থায় মেয়েকে ফিরে ফেতে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের প্রতি আকুল আবেদন জানিয়েছেন এ দম্পতি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…