এইমাত্র
  • জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের
  • আনোয়ারায় চুরির ঘটনায় ৪৮ ঘণ্টায় স্বর্ণ ও টাকা উদ্ধার
  • ‘পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা রাষ্ট্রের কর্মচারী’
  • একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
  • ফরিদপুরে বিল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    লালমনিরহাটে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:৫৯ পিএম
    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:৫৯ পিএম

    লালমনিরহাটে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

    কাওছার মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৮:৫৯ পিএম

    লালমনিরহাটের কালীগঞ্জে বিএনপি নেতার ইটভাটা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

    বুধবার(১২ মার্চ ) সকালে উপজেলায় প্রথমে উপজেলা দলগ্রাম শ্রীখাতায় অবস্থিত কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলমের চেয়ারম্যান ৫নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ এমজেএ নামে ইটভাটা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এরপর কালীগঞ্জের শ্রুতিধর এলাকার আতোয়ার মাঝির বিবিএমসি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন- পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন চন্দ্র রয়, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কালীগঞ্জ উপজেলার দলগ্রাম কালভৈরব ও শ্রুতিধর এলাকায় লাইসেন্স ব্যাতিত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে,মেসার্স  এমজেএ ও বিবিএমসি ইটভাটা গুলো এস্কেভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লী ভেঙে ধ্বংস করে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…